অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাট সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের সাংবাদিকদের হেনস্থাকারী লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু’র শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

বুধবার(৪ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের মুলফটকের সামনে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। সাংবাদিকরা জানান, রেলওয়ের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত গত ১৯ নভেম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন। এমন একটি ভিডিও যাত্রীরা ধারন করে ফেসবুকে ছড়িয়ে দেন। সেই বিষয় বক্তব্য জানতে গত ১ ডিসেম্বর ঢাকাপোষ্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপনসহ ৩জন সাংবাদিক লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু’র কার্যালয়ে যান। এ সময় ওই কর্মকর্তা তেঁড়ে উঠে সাংবাদিকদের হেনস্থা করে কক্ষ থেকে বের করে দেন।

অপর দিকে এ ঘটনায় নিজের দায় এড়াতে যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ তছরুপ করার দায়ে দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্থ ও শোকজন করেন তাসরুজ্জামান বাবু। তবে সাংবাদিকদের হেনস্থা করা কর্মকর্তা তাসরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ফুঁসে উঠে জেলার সাংবাদিকরা। ওই কর্মকর্তার শাস্তির দাবিতে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা।

সিনিয়র সাংবাদিক গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যমুনা টিভির প্রতিনিধি আনিচুর রহমান লাডলা, বৈশাখী টিভি’র তৌহিদুল ইসলাম লিটন, আদিতমারী প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, কালীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক তিতাস আলম, হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর, ডেইলি অবজারভার ও মাই টিভির প্রতিনিধি মাহফুজ সাজু, হেনস্থার শিকার তিন সাংবাদিকসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই বর্মকর্তার শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন সাংবাদিক নেতারা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাট সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ১১:১৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪