অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহম্মেদ (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কেল্লাপোষী বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহম্মেদ উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি ওই মোটরসাইকেলের চালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, ওই সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন শাকিল আহম্মেদ। একপর্যায়ে কেল্লাপোষী বাজারে পৌঁছালে ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক শাকিল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট টাইম : ০১:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪