অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান

বাংলার খবর২৪.কমBPS5764: বিশ্বের সমগ্র মুসলিমদের এক হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ সফররত ইরানের সংসদীয় প্রতিনিধি দল।
রবিবার বাংলাদেশ সফরের প্রথম দিনে ঢাকায় ইরান কালচারাল সেন্টার পরিদর্শন কালে এ আহ্বান জানান তারা।
ইরান পার্লামেন্টের মহিলা ও পরিবারিক সম্পর্ক বিষয়ক প্রধান ফাতমেহ্ রাহবার, এমপি পাঁচ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসময় ইরান কালচারাল সেন্টারের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্টজনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।
মতবিনিময়কালে ফিলিস্তিনি নারী, শিশু ও নিরীহ নিরস্ত্র জনসাধারণের উপর ইসরাঈলীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করেন এবং এ হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সারা বিশ্ব ইসরাঈলী বর্বরতার প্রতি নিন্দা জ্ঞাপন করছে বলেও উল্লেখ করেন।
মতবিনিময়কালে প্রতিনিধিদল বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানে সমাজের সর্বক্ষেত্রে নারীর অবস্থান বিশেষ করে পার্লামেন্ট পর্যায়ে তাদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ভূয়সী প্রসংশা করে এ প্রতিনিধিদল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, মানবাধিকারকর্মী, বিভিন্ন নারী সংস্থাসমুহের সংগঠকবৃন্দ, ইরান দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স রেজা আলায়ী ও ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর আজগর খসরুয়াবাদী এবং ইসলামিক ফাউন্ডেশনের মহিলা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান

আপডেট টাইম : ০৬:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০১৪