অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’২০২৪ পালিত হয়েছে। দিবসের এ বছরের আলোচ্য বিষয় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। সোমবার সকাল ৯’টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ কুতুব উদ্দিন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মাহফুজ ইকবাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের অফিসের সামনে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা পর্যায়ের সকল বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরের ব্যানারসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজ ইকবালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, দুর্নীতি দমন কমিশন-এর সহকারী পরিচালক আল মামুন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাক্তার মাহবুব আলম সিদ্দিকী। জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট টাইম : ১২:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪