পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

দূর্গাপুরে বই পড়া প্রতিযোগিতায় পুরস্কার পেল ১২ শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর দূর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচিতে পুরস্কার পেয়েছেন ১২ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে বই ও বৃক্ষ উপহার দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ উপহার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীল বলেন,“বই পড়ার অভ্যাস মানুষকে আলোকিত করে এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলেন। উপহারের বইগুলো অত্যন্ত চমৎকার! বইগুলো তোমরা পড়বে এখানে শেখার অনেক কিছুই আছে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা বইকে সঙ্গী করো, এটি তোমাদের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। বৃক্ষগুলো রোপন করবে যা তোমাদের অক্সিজেন, ছায়া, ফল দিবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে নিয়মিত ভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূর্গাপুরে বই পড়া প্রতিযোগিতায় পুরস্কার পেল ১২ শিক্ষার্থী

আপডেট টাইম : ০৩:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪