অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ট্রাক চাপায় ৬ পুলিশ সদস্য আহত

বাংলার খবর২৪.কম 25_55736: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের পিকআপভ্যানে মালবাহী ট্রাকের ধাক্কায় সেকেন্ড অফিসারসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বাউশিয়ার ইউনিয়নের পাখি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গজারিয়া থানার সেকেন্ড অফিসার একেএম মনিরুজ্জামান, কনস্টেবল সাইফুল ইসলাম (ক নং-৭৩৪) ও সিদ্দিক (ক নং-১৭৪)-কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আহত কনস্টেবল ওমর ফারুক (ক নং-৩৫৪), আল মামুন (ক নং-৫২৪) ও আয়নাল হক (ক নং-১৬৮)-কে ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, মন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করতে পুলিশের টিমটি বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় অবস্থানকালে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

গজারিয়া থানার এসআই হাবিবুর রহমান জানান, মহাসড়কে ডিউটিকালে ঢাকামুখি একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৭৩৮০) পাখি পয়েন্ট এলাকায় পুলিশের পিকআপভ্যানকে চাপা দেয়। এ সময় পিকআপভ্যানটি উল্টে রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে যায়। এবং পুলিশের ৬ সদস্য আহত হয়। ট্রাকটি আটক করা হয়েছে। তবে, চালকসহ ট্রাকের কাউকে আটক করা যায়নি।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ট্রাক চাপায় ৬ পুলিশ সদস্য আহত

আপডেট টাইম : ০৩:০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪