পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নওগাঁ রাণীনগরে গভীর রাতে ২কৃষকের ৫গরু চুরি

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এক রাতে একই গ্রামের দুই কৃষকের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক কৃষক মছির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম বাঘা জানান,বৃহস্পতিবার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান ২টা নাগাদ ঘুম থেকে জেগে ঘরের বাহিরে বের হবার সময় দেখতে পান শয়ন ঘরের দরজার বাহিরে থেকে শিকল আটকানো রয়েছে। এর পর প্রতিবেশিদের সহায়তায় ঘরের দরজা খুলে বাহিরে আসেন। পরে গোয়াল ঘরের গিয়ে দেখতে পান তালা কেটে প্রায় দুই লক্ষ টাকা মুল্যের দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। তিনি আরো জানান,ওই রাতেই প্রতিবেশি দশরত আলীর ছেলে কৃষক ইদ্রিস আলীর গোয়াল ঘরের তালা কেটে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। রাত অনুমান দু’টার দিকে ভূক্তভূগীরা জানতে পেরে বিভিন্ন মসজিদে গরু চুরির বিষয়টি মাইকে প্রচার করলে স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধার ও চুরির সাথে জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নওগাঁ রাণীনগরে গভীর রাতে ২কৃষকের ৫গরু চুরি

আপডেট টাইম : ০৪:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪