অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বগুড়া অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা নারীসহ গ্রেপ্তার ৩

( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় ব্যাটারী চালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে দুই নারীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০ টার দিকে সদর উপজেলার মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় জনতার সহায়তায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ফুলবাড়ী ফাঁড়ী পুলিশ।
ছুরিকাঘাতে আহত অটো চালকের নাম আনিছার রহমান (৪০)। তিনি সদর উপজেলার বারপুর পাঁচবাড়িয়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে। তাকে বর্তমানে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার ৩ ছিনতাইকারী হলো, শহরের কাটনার মধ্যপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তপু ইসলামের স্ত্রী বৈশাখী খাতুন (১৯) এবং সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)। আহত অটোরিকশা চালক আনিছার রহমানের ছেলে আকাশ ইসলাম বলেন, ‘শনিবার রাত সোয়া ১০ টার দিকে ৩ ব্যক্তি শাখারিয়া যাওয়ার কথা বলে তাঁর বাবার অটোরিকশা ভাড়া করে। মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছালে ৩ জনের মধ্যে থাকা এক ছেলে ছিনতাইকারী পিঠে ছুরি ঠেকিয়ে অটো ছিনতাইয়ের জন্য আমার বাবাকে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার ও তিন ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান। তিনি আরও বলেন আমার বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানে হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন অটো চালককে ছুরিকাঘাত করে ছিনতাইকালে জনতার হাতে ২ নারী ও ১ পুরুষকে আটক করেছে জনতা। পরে ফাঁড়ী পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়৷ এব্যাপারে আহত অটো চালকের ছেলে বাদী হয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন। সকালে তাদের আদালতে পাঠানো হবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বগুড়া অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা নারীসহ গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪