অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নন্দীগ্রামে অনিবন্ধিত ধান বীজ রাখায় পুলুর জরিমানা

শাহীন আলম সাজু, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে রোজামনি ট্রেডার্সে নিবন্ধনবিহীন ধানের বীজ বেচাকেনা করতেন মেহেদী হাসান পুলু। অসাধু এই ব্যবসায়ীকে হাতেনাতে ধরার পর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের পশু হাসপাতাল সংলগ্ন মেসার্স রোজামনি ট্রেডার্সে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সঙ্গে ছিলেন বগুড়া জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন অফিসার কৃষিবিদ আদনান বাবু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য্য ও একদল পুলিশ।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান ও তল্লাশি চালানো হয়। সেখানে নিবন্ধনবিহীন ধানের বীজ পাওয়া যায়। অসাধু ব্যবসায়ী ধান এনে বীজ হিসেবে বিক্রয় করতেন। বীজগুলো বেচাকেনার যোগ্য না হওয়ায় খাওয়ার ধান হিসেবে বিক্রয় শর্তে বীজ আইনে প্রতিষ্ঠানের ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অর্থদন্ডিত মেহেদী হাসান পুলু উপজেলার দলগাছা এলাকার মোবারক হোসেনের ছেলে।

জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন অফিসার কৃষিবিদ আদনান বাবু জানান, অর্থদন্ডিত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনিবন্ধিত ধান বীজ বেচাকেনা করতেন। বীজগুলো রোপন যোগ্য না। ধান থেকে চাল করে খাওয়া যাবে। সেই শর্তে জরিমানা করে রোজামনি ট্রেডার্সকে সতর্ক করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নন্দীগ্রামে অনিবন্ধিত ধান বীজ রাখায় পুলুর জরিমানা

আপডেট টাইম : ০৬:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪