পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায় : ড. কামাল

বাংলার খবর২৪.কম 500x350_d39da456068bb754bdcf7815c2263ab4_image_103794_0: ড. কামাল হোসেন বলেছেন, “বাংলাদেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এখন সব সমালোচনার ঊর্ধ্বে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই তা রাষ্ট্রদ্রোহী হয়ে যায়। আমাদের দেশের গণতন্ত্র এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। গণতান্ত্রিক সমাজব্যবস্থা আরো স্বাভাবিক হওয়া উচিত ছিল।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিকালে তিনি এসব কথা বলেন।

শুনানি শেষে সাবেক আওয়ামী লীগ নেতা, বর্তমান কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত।

ফজলুর রহমান বর্তমানে আমেরিকায় আছেন। তিনি বাংলাদেশে আসার পর বিমান বন্দর থেকে কিশোরগঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ না করা পর্যন্ত সময়ে তাকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে আদালত।

ফজলুর রহমানের পক্ষে করা এক আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে তার পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন।

গত ১৫ সেপ্টেম্বর এ রিটটি দায়ের করা হয়।

চলতি বছর ১৯ মার্চ কিশোরগঞ্জে তার নির্বাচনী এলাকা ইটনার এক জনসভায় সরকারের সমালোচনা করায় সরকারদলীয় মো. আলী হোসেন নামের এক ব্যাক্তি তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন।

জিডি এন্ট্রি করার পরে তার ওপর ভিত্তি করে ফজলুল রহমানের বিরুদ্ধে ১৮ আগস্ট চার্জশিট (অভিযোগ পত্র) দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা। সরকারের অনুমতি সাপেক্ষে জিডিটি পরবর্তীকালে রাষ্ট্রদ্রোহী মামলায় রুপান্তরিত হয়। পরে ওই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায় : ড. কামাল

আপডেট টাইম : ১১:৩৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪