পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা মেয়েসহ প্রাণ গেল তিনজনের

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গত শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতর হলেন- মো: ফারুক ও তার শিশু কন্যা হুমায়ারা ও ভ্যান চালক শাহিনুর রহমান। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন৷ পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল ১০ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় একটি রিক্সাভ্যান যাওয়ার পথে এটির চাকা ভেঙ্গে যায়। এসময় পিছন থেকে নওগাঁমুখী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। রিক্সাভ্যানে একই পরিবারের ৩ জনসহ ৪ জন ছিলেন। তারা আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে নিয়ে আসার পথে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৩ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি আরও জানান, নিহত তিনজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা মেয়েসহ প্রাণ গেল তিনজনের

আপডেট টাইম : ০৯:১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪