পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রাম সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ বিজিবির বাধায় বন্ধ রাখতে বাধ্য হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
গতকাল মঙ্গলবার উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তে এই ঘটনা ঘটে।

বুধবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন সীমান্তে নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৮ নম্বরের ৫১ নম্বর সাব-পিলার দহগ্রাম সরকারপাড়া এলাকায় শূন্যরেখায় সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছিল। গতকাল দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের বিএসএফের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সহায়তায় এই নির্মাণকাজ করতে থাকেন ভারতীয় ১৫ থেকে ২০ জন নাগরিক।

অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি দিয়ে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ করার খবর জানতে পেরে বিজিবির দহগ্রাম ক্যাম্পের টহল দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এরপরও বিএসএফের সদস্যরা শ্রমিকদের নিয়ে কাজ চালিয়ে যেতে থাকেন। এ সময় বিজিবির সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে আবারও কাজে বাধা দেন। একপর্যায়ে নির্মাণকাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যান। এর আধঘণ্টা পর নির্মাণকাজের মালামাল ও সরঞ্জাম ভারতের ভেতরে নিয়ে যান বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের
পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। উক্ত এলাকায় বিজিবি টহল দলের সার্বক্ষণিক অবস্থানসহ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও আহ্বান করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রাম সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

আপডেট টাইম : ০৫:৫২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫