অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ভাইরালের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজ নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ শপিকার রহমানের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃত আরিফ হাসান উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ পদে ছিলেন।

বহিষ্কার আদেশে বলা হয়, আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিন মেম্বারের সঙ্গে অবৈধভাবে টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে করে মারাত্মকভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তা ছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে ওই নেতা বিভিন্ন ধরনের উসকানিমূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয় বলে জানা গেছে

পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ শপিকার রহমান জানান, আরিফ হাসানের সঙ্গে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

আপডেট টাইম : ০৬:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫