পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাউরা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রশিদুল ইসলাম(নিজস্ব)সংবাদদাতা

পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামী কর্তৃক ছিট জমগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসের পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর শাখার সম্মানিত আমির সোহেল রানা। তিনি তার বক্তব্যে রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাস। এই মাসে আমরা যেন আরও বেশি করে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসি।” তিনি আরও যোগ করেন, “ইফতার ও দোয়া মাহফিলের মতো সামাজিক আয়োজন আমাদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউরা ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম। তিনি তার বক্তব্যে শিক্ষা ও সামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমাদের উচিত শিক্ষার প্রসারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো এবং শিশুদের সুশিক্ষায় গড়ে তোলা।

বাউরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহিনুর আলম ও সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা সামাজিক সচেতনতা ও ধর্মীয় মূল্যবোধের প্রচারে সকলের একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে ইফতার ও দোয়া মাহফিলের সফলতা নিশ্চিত করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাউরা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫