অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা

মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) লালমনিরহাটের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. কাসেম আলী। কমিটির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন এসএম আবু হাসনাত রানা ও হাসিনা মাহবুব।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লালমনিরহাট সনাক কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় তাঁদের আগামী মেয়াদের জন্য নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক।

নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিরা আগামী ১ নভেম্বর থেকে দায়িত্ব পালন করবেন।

সভায় নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান সনাকের সদস্যরা। একই সঙ্গে বিদায়ী সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক এবং সহসভাপতি সুপেন্দ্র নাথ দত্ত ও রাওয়ানা মার্জিয়ার দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

সনাক সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লালমনিরহাটে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার হবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে।

সভায় উপস্থিত ছিলেন সনাকের সহসভাপতি সুপেন্দ্র নাথ দত্ত এবং সদস্য মো. রফিকুল আলম খান স্বপন, স্বপ্না জামান, মো. জালাল উদ্দিন, সাধনা রায়, আশিক ইকবাল মিলন, রিয়াজুল হক সরকার, রওশন আরা বেগম ও আজিজুল হক মোল্লা বাবু। এ ছাড়া টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মোরশেদ আলম উপস্থিত ছিলেন

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা

আপডেট টাইম : ০২:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬