পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে

মোঃ আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে লালমনিরহাটে এবার ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলায় ২ হাজার ২ শত ৫০ জন স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াবে।

১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে গোটা জেলায় শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে সিভিল সার্জন হলরুমে লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, এবারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৭৬ হাজার ৯ শত ৭২জন, ০৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১ হাজার ৫ শত ৬১ জন। ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২ শত ৫৩ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৫১ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

এ ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৫টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১শত ২০টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। জেলায় মোট স্বাস্থ্য কর্মীর সংখ্যা ২ হাজার ২৫০ জন।

প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন লালমনিরহাট মেডিকেল অফিসার (সমন্বয়) ডাঃ ইফতেখার হোসেন।

প্রেস ব্রিফিং এ জেলা তথ্য অফিসার মোঃ আলমগীর কবির, মেডিকেল অফিসার ডাঃ দিপঙ্কর রায়সহ জেলায় কর্মরত ইলেক্ট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে

আপডেট টাইম : ০১:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫