পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাদা খান বচন (৫৫) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। হাইওয়ে নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কিছুটা কুয়াশা থাকায় শাহজাদা খান রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় আলু বোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মোরতোজা নূর বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ধাক্কা দেয়া আলু বোঝাই ট্রাকটির সন্ধান চলছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

আপডেট টাইম : ০২:০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫