পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যশোর ঝিকরগাছায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, দু’ছাত্রদল নেতাসহ চারজন আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- যশোরের ঝিকরগাছায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন একজন নারী (১৯)। রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে আটক করা হয়ছে চার ধর্ষককে। তাদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের দুইজন নেতা রয়েছেন।

আটকরা হলেন গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন বাপ্পি (২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)।
এলাকাবাসী জানিয়েছেন, আটকদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন বাপ্পি, গদখালী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত দপ্তর সম্পাদক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই নারী বেনাপোল খালাবাড়ি থেকে বাসে করে এসে গদখালী বাজারের ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে গেলে সেখানে ওই চার যুবকের সাথে পরিচয় হয়। তারা পটিয়ে তাকে পটুয়াপাড়ার একটি লিচু বাগানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।

ঘটনার পর ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করেন। পরে সন্ধ্যায় মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে উপরোক্ত চারজনকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী ও
নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। ধর্ষনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধর্ষনের ঘটনায় ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে অফিসার ইনচার্জ (ওসি)বাবলুর রহমান খান জানিয়েছেন#

এদিকে, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী জানিয়েছেন, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ধর্ষণের ঘটনায় আটক দুই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যশোর ঝিকরগাছায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, দু’ছাত্রদল নেতাসহ চারজন আটক

আপডেট টাইম : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫