অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক রবিবার পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিআরটিএ কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পেশাদার চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ রইছ উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার ডাক্তার মোঃ শোয়াইব, বিআরটিসি ট্রাক ডিপো, বায়েজিদ, চট্টগ্রাম-এর ম্যানেজার (অপারেশন) মো: কামরুজ্জামান, বিআরটিএ, চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান ।

প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চালানোর নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন-সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত বিভিন্ন লিফলেট, ব্রোশিয়ার, স্টিকার বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । আজকের প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৩৭ জন পেশাদার ড্রাইভারদের প্রত্যেককে ৩০০/- (তিনশত) টাকা সম্মানী এবং দুপুরের খাবার ও পানি বিনামূল্যে বিতরণ করা হয় ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫