অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দইখাওয়ায় প্রধান শিক্ষকের চাঁদা দাবী : এর প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগমের বিরুদ্ধে চাঁদা দাবি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ভেলাগুড়ি-হাতীবান্ধা সড়কে দইখাওয়া বাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীরা অংশ নেন।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শারাফাত আলী বলেন, শুধু টাকা না পাওয়ার কারণেই আব্দুস সোবাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধান শিক্ষক সুফিয়ার অবিলম্বে বহিষ্কার দাবি করছি।

স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, সোবাহান একজন ভদ্র ও মিষ্টভাষী মানুষ। প্রধান শিক্ষক সুফিয়া বেগম তাকে ডেকে নিয়ে মারধর করেন এবং জিম্মি করে ১৫ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি নিজেরাই একটি মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছেন।

মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া সোবাহানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দইখাওয়ায় প্রধান শিক্ষকের চাঁদা দাবী : এর প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট টাইম : ০৫:০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫