অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউএনওকে হেনস্থা

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করতে গিয়ে হেনস্তার শিকার হন ইউএনও জিল্লুর রহমান।

শনিবার (৩ মে) দুপুরে পৌরসভার পশ্চিম চৌরঙ্গী এলাকায় এমন ঘটনা ঘটে। হেনস্তার শিকার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান লালমনিরহাট – বুড়িমারী মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কের দু’পাশের ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পৌরসভার পশ্চিম চৌরঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করার সময় কয়েকজন ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে ইউএনও জিল্লুর রহমান এর সাথে কথা কাটাকাটি শুরু করেন। ইউএনও ব্যবসায়ীদের শান্ত হতে বললে উল্টো দুই একজন ব্যবসায়ী ইউএনও জিল্লুর রহমানকে ধাক্কা দেয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধা দিতে থাকে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে যায়। শুরু হয় সমালোচনার ঝড়। নেটিজেনরা এ ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, এটা নতুন নয়, এর আগেও তারা সরকারী কাজে বাঁধা দিয়েছেন। অভিযান পরিচালায় যা ঘটেছে তা তিনি তার উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন এবং আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, তিনি বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছেন। সরকারী কাজে বাধা দেয়ার কোনো সুযোগ নেই। উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউএনওকে হেনস্থা

আপডেট টাইম : ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫