অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাটগ্রাম সদর ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান হোসেন ওই গ্রামের মৃত ভজে মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে টেপুরগাড়ি গ্রামের আমির হোসেনের ধান খেতে কাজ করতে যান তিনি। ধান খেতের উপর দিয়ে বাঁশের খুটিতে একই গ্রামের ওমর ফারুকের বাড়িতে নেওয়া বিদ্যুৎ সংযোগের তার খেতের পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন সুলতান। এ সময় অন্যরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান- ধান খেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, সুলতান হোসেন একজন দিনমজুর ছিলেন।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট দেওয়া হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

আপডেট টাইম : ১১:১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫