অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধু নীলিমা রানীর

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার বিকাল ৪টায় উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত নিলিমা রানী গ্রামের কামিনী রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিলিমা রানী বাড়ির সামনে বোরো ধানের খড় শুকাচ্ছিলেন। এ সময় চামটাবাজার থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জ থানায় ফিরছিলেন কনস্টেবল আশিক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গৃহবধূর ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যান তিনি। এতে গুরুতর আহত হন নিলিমা রানী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিলিমা রানী নিজ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এ সময় মোটরসাইকেলটি এসে তাকে ধাক্কা দিয়ে বুকের ওপর দিয়ে চলে যায়।”

খবর পেয়ে ঘটনাস্থলে যান কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক। তিনি বলেন, “দুর্ঘটনার সময় কনস্টেবল আশিক সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) অফিসে কাজ শেষে থানায় ফিরছিলেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদহে দাহ করার অনুমতি দেওয়া হয়েছে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধু নীলিমা রানীর

আপডেট টাইম : ০৬:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫