পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিস ও সান্তাহার পৌর যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাংচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সংক্রান্ত ২টি নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ কর্মী ইসমাইল হোসেন [৬০) ও ছাত্রলীগ কর্মী মিঠু আলী [২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন সান্তাহার ইউনিয়েন আ’লীগের ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও কায়েতপাড়া গ্রামের মৃত রহিম সরদারের ছেলে ও ছাত্রলীগ কর্মী মিঠু আলী আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। শনিবার [২৪ মে) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের হয়। এই মামলায় গত শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া গ্রাম ও গোড়গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আ’লীগ কর্মী ও ছাত্রলীগ কর্মীকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

আপডেট টাইম : ১১:৪৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫