পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

উন্নয়ন সহযোগীদের নিয়ে ভিন্নমত মুহিত ও মান্নানের

বাংলার খবর২৪.কম : 1414480708উন্নয়ন সহযোগীদের সহায়তা নিয়ে একই অনুষ্ঠানে দুই ধরনের বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এমএ মান্নান। রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার সকালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোতে অর্থ সহায়তা নিয়ে আয়োজিত এক আঞ্চলিক সম্মেলনে ভিন্নমত পোষণ করেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রী।

সম্মেলন উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সেই তুলনায় উন্নয়ন সহযোগীদের থেকে তেমন সাড়া পাচ্ছি না আমরা।

অন্যদিকে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, উন্নয়ন সহযোগীদের থেকে আমরা অর্থবহ ও যথাযথ সহয়তা পাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তা খতিয়ে দেখা দরকার। ২০২০ সালের মধ্যে এলডিসিভুক্ত দেশগুলো থেকে ১৫ শতাংশ দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে। এক্ষেত্রে আমাদের ৫ ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো- সম্পদের যথাযথ উন্নয়ন, অভ্যন্তরীণ সম্পদের যথাযথ ব্যবহার, দারিদ্র্য দূরীকরণ, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও মানবসম্পদ উন্নয়ন।

সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বর্তমানে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে অতীতের তুলনায় বেশ ভালো। দেশে বর্তমানে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি উন্নয়নশীল দেশের কাতারে যেতে পারব।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

উন্নয়ন সহযোগীদের নিয়ে ভিন্নমত মুহিত ও মান্নানের

আপডেট টাইম : ০২:৩৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪