অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অভিনব কৌশলে ডিবি’র হাতে গ্রেফতার অনলাইন জুয়া সিন্ডিকেটের চার সদস্য।

নিজস্ব প্রতিবেদক
অনলাইন জুয়া সিন্ডিকেটের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, ১২৫টি সিম কার্ড ও কয়েকটি জুয়া অ্যাপ্লিকেশন জব্দ করা হয়।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৫’-এর সংশ্লিষ্ট ধারায় আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকালে লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার গোপাল রায় গ্রামের বজলুর রহমানের ছেলে ইসমাইল হোসেন রিপন (২০), চলবলা তেঁতুলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (৩২), গোড়ল নিথকপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. আব্দুল আজিজ (৩৬), এবং আদিতমারী উপজেলার চন্দনপাট গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মাহবুবুর রহমান মাহাবুব (৪০)।

পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে প্রথমে ইসমাইল হোসেন রিপনকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও তিনজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা একটি সংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনা করত।

মোবাইল ও সিম ব্যবহার করে তারা জুয়া অ্যাপে লগইন করে বিভিন্ন গ্রাহককে যুক্ত করত এবং কমিশনের ভিত্তিতে মুনাফা অর্জন করত।

লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম জানান, “অনলাইন জুয়া এখন সমাজে ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। তরুণদের বড় একটি অংশ এই জুয়ায় আসক্ত হয়ে পড়ছে, ফলে পরিবার ও সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ড রুখতে জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় হতে নির্দেশনা দেওয়া হয়েছে ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অভিনব কৌশলে ডিবি’র হাতে গ্রেফতার অনলাইন জুয়া সিন্ডিকেটের চার সদস্য।

আপডেট টাইম : ০৫:০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫