পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রামে ঈদের সকালে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে উম্মে আয়মান ওরফে এমি (২০) নামের এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী হাফেজ হাসিবুল ইসলাম (২৩) পলাতক। তিনি পেশায় মাদ্রাসা শিক্ষক। শনিবার ঈদুল আজহার সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া গ্রামে এ হত্যা কাণ্ড ঘটে।

এলাকাবাসী ঘটনার পরপরই হাফেজ হাসিবুল ইসলামের বাবা মোজাফফর হোসেনকে তার অপর এক ছেলেসহ আটক করে পুলিশে দিয়েছে। নিহত উম্মে আয়মান ওরফে এমি মেম্বারপাড়ার একরামুল হকের মেয়ে।

এলাকাবাসী জানায়, প্রায় দুই বছর আগে একই এলাকার হাসিবুলের সঙ্গে এমির বিয়ে হয়। এ দম্পতির এক বছর বয়সী এক মেয়ে আছে। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার ঈদুল আজহার সকালে বাবার বাড়িতে ছিলেন উম্মে আয়মান এমি। নামাজের আগে পৌনে ৮টার দিকে একটি ঘরে তার সঙ্গে কথা বলছিলেন স্বামী হাসিবুল। এক পর্যায়ে তিনি এমির পেছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় এমির। 
খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে তা ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রামের লোকজন এ ঘটনার পর দুইজন কে আটক করেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। হাসিবুলক গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহত তরুণীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রামে ঈদের সকালে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট টাইম : ১২:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫