অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

হাতীবান্ধায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মোঃ জান্নাতুল নাঈম , লালমনিরহাট:

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মনজুল আলম নামে এক ভুক্তভোগী। 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মনজুল আলম৷ 

লিখিত বক্তব্য থেকে জানা যায়, প্রায় তিন বছর আগে ভুক্তভোগী মনজুল আলমের বাবা বেল্লাল হোসেন তার ভাই মোজাম্মেল হকের কাছ থেকে আমঝোল মৌজার জেএল নং ৫৭, খতিয়ান নং ৮৪৭, এবং ২৭২৪ দাগে মোট ৪ শতক জমি ক্রয় করেন। এ ছাড়া একই দাগে ওয়ারিশ সূত্রে মনজুল আলমের বাবা বেল্লাল হোসেন আরো ৪ শতক জমির মালিক। পরে মোট ওই ৮ শতক জমি তাদের দুই ভাইয়ের নামে ৪ শতক করে ভাগ করে দলিল করে দেয়। যার কাগজপত্র ভুক্তভোগী মনজুল আলমের কাছে রয়েছে। 

আরো জানা যায়, ওই মোট ৮ শতক জমিতে চাষাবাদ করতে গেলে সেখানে মনজুল আলম ও তার ভাইকে বাধা দেয় তার ফুফু মর্জিনা বেগম ও দাদী আবিয়া বেগম। এর আগে গত বছরের ২৬ আগষ্ট ওই জমিতে বাদাম চাষ করতে গেলে তার ফুফু মর্জিনা বেগম ও তার ভাড়াটিয়া লোকজন মনজুল আলম ও তার পরিবারের উপর হামলা চালিয়ে উল্টো তাদের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করে৷ এদিকে ওই জমিতে আবারো চাষাবাদ করতে গেলে তাদের উপর হামলার হুমকি দিচ্ছে বলে তিনি জানান। এ সময় সংবাদ সম্মেলনে ন্যায় বিচার চেয়ে পুলিশ-প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী মনজুল আলম।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

হাতীবান্ধায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আপডেট টাইম : ০৫:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫