অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

তফসিলের পর বাউফলে নিজ ব্যানার ফেস্টুন সরালেন ড. মাসুদ

মিজানুর রহমান (বাউফল) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফ সিল ঘোষণার পরই নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের জামায়াত ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। একই সঙ্গে উপজেলা জুড়ে স্থাপন করা দলীয় ও ব্যক্তিগত সকল ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি নেতা কর্মীদের।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় কালিশুরি এস এ ইন্সটিটিউটের মাঠে এক সমাবেশে তিনি এ নির্দেশনা দেন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কালিশুরি এস এ ইন্সটিটিউটে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় একই মাঠে জনসমাবেশ হওয়ার কথা থাকলেও, বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদ সমাবেশটি স্থগিত করেন। এসময় তিনি নেতা–কর্মীদের তার সকল ব্যানার ফেস্টুন খুলে ফেলার অনুরোধ জানান এবং নিজে সমাবেশের ব্যানার খুলে দৃষ্টান্ত স্থাপন করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য পরস্পরের সহযোগিতা। ডিসি মহোদয়ের পক্ষ থেকে ইতোমধ্যে আমাদের কাছে নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। সেই নির্দেশনা ও কেন্দ্রের পক্ষ থেকে জামায়াত ইসলামের আমীর ডা. শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তৃণমূলের দায়িত্বশীল নেতা কর্মীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্যানার ফেস্টুন অপসারণের অনুরোধ জানিয়েছেন। প্রশাসনকে সহযোগিতা করার জন্য আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আমি ওয়ার্ডভিত্তিক নেতা কর্মীদের অনুরোধ করছি, যার যার অবস্থান থেকে আমাদের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলতে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

তফসিলের পর বাউফলে নিজ ব্যানার ফেস্টুন সরালেন ড. মাসুদ

আপডেট টাইম : ০৪:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫