পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‍্যালি

মিজানুর রহমান
(বাউফল)প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে এক বর্ণাঢ্য ও বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাগুজিপুল এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড। র‍্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিজয়োল্লাসে মুখরিত হয়ে ওঠে সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজয়ের মূল তাৎপর্য হলো একটি মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার নিশ্চিত থাকবে এবং সবাই ন্যায়বিচার পাবে। তিনি দেশকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মাসুদ আরও বলেন, ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয়, আর এর মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের প্রকৃত সার্থকতা অর্জিত হবে। তিনি মহান বিজয় দিবসের আদর্শকে একটি ন্যায়নিষ্ঠ, মানবিক ও আধিপত্যবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।

আয়োজকদের দাবি, এই বিজয় র‍্যালির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনে বাউফলে নতুন মাত্রা যোগ হয়েছে এবং ড. শফিকুল ইসলাম মাসুদের রাজনৈতিক ও আদর্শিক বার্তা ব্যাপক মানুষের কাছে পৌঁছে গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‍্যালি

আপডেট টাইম : ০৫:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫