অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নন্দীগ্রামে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ

শাহীন আলম সাজু, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাথম দক্ষিণপাড়া এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও, মাটি কাটায় ব্যবহৃত এক্সক্যাভেটরটি বিকল করতে সেটির ব্যাটারি ও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে জব্দ করা হয়।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন,অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমির অপূরণীয় ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এই কাজের সাথে জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমন অভিযান পরিচালনা করায় স্থানীয়রা প্রশাসনকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, নিয়মিত এ ধরনের তদারকির ফলে এলাকার ফসলি জমি রক্ষা পাবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নন্দীগ্রামে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ

আপডেট টাইম : ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫