পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে খেলতে গিয়ে খালে পড়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় খালের পানিতে পড়ে মেহেদী হাসান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে তুষভান্ডার ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিশু মেহেদী হাসান গঙ্গাচড়া উপজেলার মটুকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনারুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেদী তার মায়ের সঙ্গে নানার বাড়ি কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মান্নান মোহেনের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম জানান, পানিতে দীর্ঘক্ষণ তলিয়ে থাকার কারণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে খেলতে গিয়ে খালে পড়ে প্রাণ গেল শিশুর

আপডেট টাইম : ০৬:৫৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫