পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে : দুলু

নিজস্ব সংবাদদাতা
জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। তিনি একই সঙ্গে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আসাদুল হাবিব দুলু বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিস্তা নদী। কিন্তু বছরের পর বছর অব্যবস্থাপনা, উজানে পানির ন্যায্য হিস্যা না পাওয়া এবং সরকারের উদাসীনতায় তিস্তা আজ সংকটাপন্ন।
তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীভাঙন রোধ, কৃষি সেচ, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত ভারসাম্য রক্ষা সম্ভব হবে। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং উত্তরাঞ্চলের অর্থনৈতিক মুক্তির পথ।”

তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গত দেড় বছর ধরে তিস্তা নদী রক্ষা আন্দোলন ও তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষ ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছে। এ দাবির বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও তুলে ধরা হয়েছিল। সে সময় জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরুর আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি।

বক্তব্যে দুলু অভিযোগ করে বলেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারীরা বহাল রয়েছেন, যা আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
তিনি বলেন, এ ধরনের অবস্থান অব্যাহত থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, “একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রশাসন ও সাধারণ মানুষ—সবারই সজাগ থাকা প্রয়োজন।” একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়ে দুলু বলেন, কোনো ষড়যন্ত্র বা পক্ষপাতমূলক ভূমিকার মাধ্যমে যেন নির্বাচন ভূলুণ্ঠিত না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে : দুলু

আপডেট টাইম : ১২:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬