
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরের নিখোঁজ পর পানিতে ডুবে মুহীন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ) সন্ধ্যার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মিয়াজিটারী,টেপুরগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মুহীন (৪) ওই এলাকার রুমেল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির বাইরে খেলতে যায় শিশু মুহীন। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে পাশে একটি পুকুরে শিশুটিকে পায়ের স্যান্ডেল ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন,এবং ঘটনাস্থলাই মারা যান মুহীন।
স্বজনদের ধারণা, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
পাটগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মো: মোকলেছুর রহমান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মো: রশিদুল ইসলাম 










