পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

মিজানুর রহমান (বাউফল) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল–দশমিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব মুন্সি দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জালাল মুন্সির ছেলে। আহতরা হলেন— একই উপজেলার নওয়াব কাচারি এলাকার শামসুল হকের ছেলে আবুল বশার (৪০) এবং বগুড়া গ্রামের উমর মাতুব্বরের ছেলে আসাদুল (১৮)।
প্রত্যক্ষদর্শী মো. হিরণ সরদার জানান, সন্ধ্যার দিকে দশমিনা উপজেলা থেকে একটি মালবাহী ট্রাক বাউফলের দিকে যাচ্ছিল। ট্রাকটি কালাইয়া পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, হাসপাতালে আনার আগেই অটোরিকশা চালক মোতালেব মুন্সির মৃত্যু হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

আপডেট টাইম : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬