অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করায় এক অনুষ্ঠান আয়োজকদের কল রেকর্ডে বির্তকে জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। ফোনালাপে ক্ষিপ্ত হয়ে ইউএনও ওই আয়োজককে সাফ জানিয়ে দেন, “আমি আপনার আপু নই, ফোর ইউর কাইন্ড ইনফরমেশন।” এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের সময়সীমা পার হয়ে রাত ১২টার কাছাকাছি পৌঁছালে একাডেমির সহ_সভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামিমা আক্তার জাহান।

ফোনে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মেহেরবান মিঠু বলেন, “এক্ষুনি শেষ হয়ে যাবে আপু।”, ‘আপু’ সম্বোধন শোনামাত্রই ক্ষিপ্ত হন ইউএনও। তিনি পাল্টা জবাবে বলেন, “আমি আপনার আপু নই, ফোর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনার অনুমতি নেওয়ার সময় তো এত রাত হওয়ার কথা ছিল না।”

ইউএনওর এমন কঠোর মনোভাবে মিঠু তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করেন এবং তাকে ‘স্যার’ সম্বোধন করে ক্ষমা চান। এরপর দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া
ঘটনাটি জানাজানি হওয়ার পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ বলছেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ ডাকার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। ‘আপু’ একটি সম্মানজনক সম্বোধন হওয়া সত্ত্বেও ইউএনওর এমন রুক্ষ প্রতিক্রিয়াকে অনেকেই ‘অহমিকা’ হিসেবে দেখছেন। প্রতিবাদস্বরূপ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপজেলার সকল খেলাধুলা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

রয়েল ফুটবল একাডেমি সহ_সভাপতি মেহেরবান মিঠু বলেন, “আমি অত্যন্ত সম্মান প্রদর্শনের জায়গা থেকেই ‘আপু’ শব্দটি ব্যবহার করেছিলাম, কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরি হওয়ায় আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছি।”

রয়েল ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক রিবুল ভূইয়া বলেন, “রাত ১১টা পর্যন্ত সময় নেওয়া ছিল। আমাদের একজন খেলোয়াড় বিকেএসপিতে সুযোগ পাওয়ায় তাকে অভিবাদন জানাতে কিছুটা দেরি হয়।যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই সংগঠন। কিন্তু প্রশাসনের কাছ থেকে এমন ব্যবহার কাম্য নয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান মুঠোফোনে বলেন, এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, “অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় আমি রাগ হয়েছি, ‘আপু’ বলার জন্য নয়। আমি নিজেই ফোন করে অনুষ্ঠান বন্ধ করিয়েছি।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও

আপডেট টাইম : ০৮:১৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬