অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ

মিজানুর রহমান (বাউফল)
প্রতিনিধি

বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে দলীয় সিদ্ধান্তে অব্যাহতি দেওয়ার ঘটনায় যখন রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও উৎকণ্ঠা, ঠিক সেই মুহূর্তে মানবিকতা ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় তিনি আবদুল জব্বার মৃধার পাশে থাকার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। বার্তায় ড. মাসুদ গভীর শ্রদ্ধা, দোয়া ও ভালোবাসার ভাষায় বলেন—

“মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনার অন্তরে প্রশান্তি দান করুন। আল্লাহ তাঁর দয়া, অনুগ্রহ ও নিরাপত্তার চাদরে আপনাকে এবং আপনার পরিবারকে আবৃত করে রাখুন।”

ড. মাসুদ তার বার্তায় আবদুল জব্বার মৃধার সততা, দক্ষতা ও যোগ্যতার ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি সবসময় বাউফলবাসীর পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও বাউফলবাসী তার পাশে থেকে তাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ।

তিনি আরও উল্লেখ করেন,
আবদুল জব্বার মৃধার সততা, দক্ষতা ও নিষ্ঠা দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে নিবেদিত থাকবে—এমন প্রত্যাশাই তিনি করেন।

রাজনৈতিক বিভাজনের এই কঠিন সময়ে ড. শফিকুল ইসলাম মাসুদের এই বার্তা শুধু একজন নেতার প্রতি সমর্থন নয়, বরং এটি মানবিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত—যা বাউফলের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান প্রমাণ করে যে আদর্শ ও মানবিক মূল্যবোধের জায়গা থেকে দাঁড়িয়ে রাজনীতি করলে বিভেদ নয়, বরং মানুষের হৃদয় জয় করা সম্ভব।

উল্লেখ্য, আজ শনিবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত একটি প্যাডে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে অব্যাহতি প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ

আপডেট টাইম : ০৪:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬