অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

লালমনিরহাট-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে, সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে দুঃখে সঙ্গ দিয়েছি সবসময়। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানি। সেই দমন-পীড়নের শিকার হয়েছে সাধারণ জনগণও। মানুষ ন্যায়বিচার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল।

১৮ লালমনিরহাট-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. আবু তাহের স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২.৩০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার শাখার আয়োজনে জেলা জামায়াত কার্যালয়ের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ্যাড. আবু তাহের বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। আমি এ আসন থেকে নির্বাচিত হলে সদর হাসপাতাল, মোগলহাট স্থলবন্দর, বিমান বন্দর সহ হাজার হাজার বেকারদের দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখব। এখন সময় এসেছে বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার। সে জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার পাশাপাশি গণভোটে অংশগ্রহণ করে হ্যাঁ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, পৌর আমীর মাওলানা মোঃ জয়নাল আবেদীন, ইসলামি ছাত্র শিবিরের অফিস সম্পাদক হাফেজ মুহসিন আল কারমীসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃকর্মী প্রমূখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

লালমনিরহাট-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে, সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৩৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬