অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাট-৩ আসনে ভোটারদের মুখোমুখি ছয় সংসদ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এই প্রতিপাদ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনের বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ছয়জন এমপি প্রার্থী একই মঞ্চে জনগণের মুখোমুখি হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রশ্নের উত্তর দেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জনগণের মুখোমুখি দাঁড় করানোর লক্ষ্যে সুজনের লালমনিরহাট জেলা শাখা এ আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা বিষয়ে প্রার্থীদের কাছে প্রশ্ন রাখেন।
প্রার্থীরা তাঁদের বক্তব্যে নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। স্থানীয় সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সুজন লালমনিরহাট জেলা শাখার সভাপতি আমিরুল হায়াত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের লালমনিরহাট-৩ আসনের সব ছয়জন প্রার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের উন্মুক্ত মুখোমুখি অনুষ্ঠান ভোটারদের প্রার্থীদের সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে। সচেতন নাগরিক অংশগ্রহণই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাট-৩ আসনে ভোটারদের মুখোমুখি ছয় সংসদ প্রার্থী

আপডেট টাইম : ০৪:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬