পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

আব্দুর রাজ্জাক (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাট শহরের বিজিবি ক্যান্টিন মোড় এলাকায় বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একই পরিবারের এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন তারা। পথে ক্যান্টিন মোড় এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও দুই শিশু রয়েছে। আহতরা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শেয়ালখাওয়া এলাকার বাসিন্দা। তারা সদর উপজেলার চর কুলাঘাট এলাকায় যাচ্ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন— আয়নাল হক (৭০), তার জামাই বাবর আলী (৪৫), ছেলে গোলাম রব্বানী (৪২), মেয়ে আছিয়া (৪৫), নুরবানু (৩২) এবং বাবর আলীর শিশু সন্তান আবদুল্লাহ (৫)সহ আরও দুইজন।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়াউল হাসান শিপলু জানান, “দুর্ঘটনায় আহত ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে সদর থানার পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন জানান, “নারায়ণগঞ্জের একটি বাস টেকনিক্যাল এলাকা থেকে ক্যান্টিন মোড় ঘোরার সময় কালীগঞ্জ থেকে কুলাঘাটগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ৮ জন আহত হন। বাসটি জব্দ করে লালমনিরহাট পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।”

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

আপডেট টাইম : ০৭:৩৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬