পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

তিন হত্যা মামলার পরোয়ানায় পাটগ্রামে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে তিনটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামী বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পাটগ্রাম থানার ওসি নাজমুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২ টা ৪০ মিনিটে উপজেলার বেসরকারি এনজিও ব্র্যাক কার্যালয়ের সামন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ।

পুলিশ ও জামায়াত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় বিএনপি- জামায়াত জোটের কর্মসূচীতে তৎকালীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের দুইজন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন কর্মী নিহত হয়। ওই সময় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলায় এবং জামায়াত-শিবিরের কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা অপর দুইটি হত্যা মামলায় আসামী করা হয় সোহেল রানাকে।

এসব মামলায় পরোয়ানা জারি (ওয়ারেন্ট) করে লালমনিরহাট বিজ্ঞ আদালত। এতে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশি প্রহরায় তাঁকে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, ‘রাজনৈতিক সহিংসতায় পাটগ্রামের আওয়ামী লীগের দায়ের করা একটি ও পুলিশের দায়ের করা দুইটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা থানার ওসিকে বলেছি নতুন করে অন্য কোনো মামলায় যেন তাঁকে গ্রেপ্তার দেখানো না হয়। তাঁকে জামিনে মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘তিনটি মামলায় লালমনিরহাট বিজ্ঞ আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিন হত্যা মামলার পরোয়ানায় পাটগ্রামে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬