পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। সাম্প্রতিক সময়ে তেল সংকটের প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের চেষ্টা বেড়ে যাওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে আদিতমারী, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার একাধিক পয়েন্টে বিজিবির টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা যায়, কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের চেষ্টা করছে। এসব চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা তেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, বিজিবির কঠোর তৎপরতায় সীমান্ত এলাকায় পাচার অনেকাংশে কমে এসেছে। তবে এখনও কিছু চক্র সক্রিয় থাকার চেষ্টা করছে, যাদের দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন , দেশের সম্পদ রক্ষায় এবং বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি তেল পাচার রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে, সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্তে বিজিবির এই কঠোর নজরদারি জ্বালানি তেলের অবৈধ পাচার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং জেলার চলমান তেল সংকট নিরসনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান

আপডেট টাইম : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬