পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি

মাজারুল ইসলাম,
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে দুর্বৃত্তরা হিসাব রক্ষণ অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে লকার ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনের রেজিস্ট্রেশন ফি, অ্যাম্বুলেন্স ভাড়া, প্যাথলজি ও অন্যান্য খাত থেকে প্রাপ্ত নগদ অর্থ অফিস শেষে ব্যাংকে জমা দেওয়া সম্ভব না হওয়ায় তা সাময়িকভাবে হিসাব রক্ষণ অফিসের লকারে সংরক্ষণ করা হতো। ঘটনার দিনও সেখানে লক্ষাধিক টাকা রাখা ছিল। মঙ্গলবার গভীর রাতে পরিকল্পিতভাবে অফিস কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে লকার ভেঙে ভেতরে রাখা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা। সকালে অফিস খোলার পর ঘটনাটি ধরা পড়ে এবং হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রধান সহকারী কাম হিসাব রক্ষণ কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ব্যাংকে জমা দেওয়ার জন্য কিছু নগদ অর্থ আমার কাছে ছিল। সময়ের অভাবে তা জমা দিতে না পেরে অফিসের লকারে রেখে যাই। সকালে এসে দেখি জানালার গ্রিল কেটে কেউ ভেতরে ঢুকে লকার ভেঙে টাকা নিয়ে গেছে।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, সকালে অফিসে এসে চুরির বিষয়টি জানতে পারি। সঙ্গে সঙ্গে থানায় অবহিত করা হয়েছে। লকারে লক্ষাধিক টাকা ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল আমিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি

আপডেট টাইম : ১১:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬