পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কালীগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ৭ লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়। বুধবার (০৬ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর কিলন ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশ, র‍্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লালমনিরহাট।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কালীগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ৭ লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধের নির্দেশ

আপডেট টাইম : ০২:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬