পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় অপপ্রচার, সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও

ভ্রমণের জন্য দাবিকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েও চাঁদাবাজির শিকার হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি এর প্রতিকার দাবি করেন।

সংবাদ সম্মেলনে ইউএনও মো. সাইফুল ইসলাম জয় জানান, শাহিন আলম নামে এক ব্যক্তি ও তার এক সহযোগী প্রথমে কক্সবাজার ভ্রমণের জন্য হোটেল বুকিং এবং বিমানের টিকিটের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন। তিনি এতে সম্মতি না দিলে পরে ওই চক্র নগদ ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত অর্থ না দিলে বিভিন্নভাবে অপদস্থ করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট চক্রটির বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাদের দাবি পূরণ না করায় ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ১ শতাংশ বিশেষ বরাদ্দের কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হয়।

ইউএনও বলেন, ‘১ শতাংশ বরাদ্দের অর্থ ব্যয় করার কোনো ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেই। এ বরাদ্দ বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের।’

তিনি জানান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উপস্থিতিতে প্রকল্পগুলোর বরাদ্দ প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে। ফলে এ ক্ষেত্রে অনিয়ম বা অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষাংশে ইউএনও মো. সাইফুল ইসলাম জয় বলেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে যথাযথ প্রতিকার কামনা করছি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় অপপ্রচার, সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও

আপডেট টাইম : ০৩:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬