অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় পাটগ্রাম পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর এলাকার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নগর অবকাঠামো, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অধীনে বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় পাটগ্রাম পৌরসভার জন্য মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মাস্টার প্ল্যান রিজিওনাল কো-অর্ডিনেটর, রংপুর বিপ্রজিত মন্ডল, ডেপুটি টিম লিডার সুমায়ুন আল নূর, সিনিয়র নগর পরিকল্পনাবিদ আব্দুল্লা আল মামুন, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান এবং মহিলা দলের আহ্বায়ক শামীম আরা রত্নাসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, কর্মকর্তা, স্থানীয় অংশীজন ও পৌর এলাকার সাধারণ নাগরিকরা।

এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে পৌরসভার বাস্তব চাহিদা ও নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন করা প্রয়োজন। সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে পাটগ্রাম পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর, টেকসই ও জনবান্ধব করার বিষয়ে পরামর্শ গ্রহণ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ

পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা

আপডেট টাইম : ০৮:২০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬