পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় Logo স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হওয়ায় তাকে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা ও পৌর শাখা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পাটগ্রাম টি.এন. স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাটগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. আনোয়ারুল ইসলাম রাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লালমনিরহাট জেলার সেক্রেটারি ও পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম এবং রংপুর মহানগর জামায়াতের টিম সদস্য ও জামায়াত নেতা কাজী একরামুল হক।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাটগ্রাম পৌর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, এনসিপি পাটগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনজুম রাজা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাটগ্রাম উপজেলা পূর্ব শাখার সভাপতি আলমগীর খোরশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সোহেল রানার দীর্ঘ কারাভোগের প্রসঙ্গ তুলে ধরে তার মুক্তিকে স্বাগত জানান। পরে জামায়াতের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান।

Tag :

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা

আপডেট টাইম : ০১:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬