অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা :

নগদ টাকার ব্যবহার কমিয়ে নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে জনপ্রিয় করতে লালমনিরহাটের পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে এনসিসি ব্যাংক।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পাটগ্রাম পৌর শহরে অবস্থিত এনসিসি ব্যাংকের পাটগ্রাম শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে ব্যাংক ভবন থেকে কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিয়া মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বাংলা কিউআর কোডের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন অতিথিরা। পাশাপাশি গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের অতিরিক্ত পরিচালক এসএম আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক রংপুর শাখার এভিপি ও হেড অব বিজনেস আহসান হাবীব এবং পাটগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা সালাউজ্জামান ওপেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পাটগ্রাম শাখার ব্যবস্থাপক নাজির হোসেন, সহকারী ব্যবস্থাপক মশিউল আলম প্রধান, সিনিয়র অফিসার আব্দুর রউফসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।

আয়োজকরা জানান, ক্যাশলেস লেনদেনের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের আগ্রহী করে তুলতেই এ সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আপডেট টাইম : ১২:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬