অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহীতে পৃথক অভিযানে ৩৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার

index_56505বাংলার খবর২৪.কম : রাজশাহীতে পৃথক অভিযানে ৩৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাটের রাওথা এবং শুক্রবার মধ্যরাতে একই উপজেলার মুক্তারপুর এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

রোববার দুপুরে বিজিবির রাজশাহী ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক আনোয়ার-উল-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ৩৭ বিজিবির চারঘাট বিকল্প সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ওই এলাকার রাওথা পদ্মার চরে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ২৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ভারত থেকে ফেনসিডিল চোরাচালানে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয় ।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ৩৭ বিজিবির ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির টহলদল একই উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় আরো ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় আলাদা এ অভিযানে কাউকে আটক করা যায়নি। এছাড়া উদ্ধারকৃত ফেনসিডিল প্রচলিত বিধান মোতাবেক যথাসময়ে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহীতে পৃথক অভিযানে ৩৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট টাইম : ১০:১৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০১৪