
মামুন :
ময়মনসিংহ ভালুকা বিদ্যুৎ অফিস সর্বদিকে একটি সুন্দর ও পরিপাটি ফিল্ডের দাবি রাখে বলে উক্ত এলাকার বিদ্যুৎ গ্রাহকগণ জানান। সরজমিনে পদির্শনে জানা যায় বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠ পরিচালনায় বর্তমানে কোন গ্রাহককে কোন প্রকার হয়রানি পোহাতে হয় না। প্রাকৃতিক যে কোন ধরনের দূর্যোগে বিদ্যুতের লোকজন সময়মত গ্রাহকদের সেবা দিয়ে থাকেন। তারা আরও জানান, নতুন সংযোগ গ্রহন করতে এবং বকেয়া বিল প্রদান করতে ঝামেলা পোহাতে হচ্ছে না। সর্বোপরি তারা বলেন, সরকারি বিধি মোতাবেক বিদ্যুতের যাবতীয় সেবা ভোগ করে যাচ্ছ্নে। জানা যায় বর্তমানে উক্ত অফিসটি গ্রাহকদের নিকট আদর্শ অফিসে পরিণত করবে। পেছনে ব্যাপক অবদান রয়েছে দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় আবাসিক প্রকৌশলী মোঃ শাহ আলম। তাই উক্ত প্রকৌশলী প্রতি সন্তোষ প্রকাশ করেছেন ভালুকা এলাকার বিদ্যুৎ গ্রাহকরা।
বাংলার খবর ডেস্ক : 














